সোমবার, ২৮শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারি ২০২৬

🎉 “সহজ ডিজিটাল সার্ভিস” এর শুভ উদ্বোধন 🎉
landinfobd.com আগামীকাল শুরু করছে ভূমি সেবা, অনলাইন সহায়তা ও ডিজিটাল সল্যুশনের নতুন যাত্রা।

কৃষি খাস জমি বন্দোবস্ত ফরম pdf

Published On: আগস্ট ৯, ২০২৫
কৃষি খাস জমি বন্দাবস্ত

কৃষি খাস জমি বন্দোবস্ত ফরম Pdf ১২ মে ১৯৯৭ এর গেজেট মোতাবেক প্রকাশিত । এর আবেদন ফরমপূরণের মাধ্যমে আপনি কৃষি খাস জমি বন্দোবস্ত নিতে পারবেন। মনে রাখবেন সরকারি খাস জমি আপনি বৈধভাবে ব্যাবহার করার একটাই মাধ্যম । আর সেটা হলো বন্দোবস্ত। নিচে খাস জমি বন্দোবস্ত এর জন্য আবেদন ফরম দেয়া হলো।

খাস জমি বন্দোবস্তের জন্য কি করতে হবে

আপনি যদি ভূমিহীন হোন। আর আপনার দখলে সরকারি কোনো জমি থাকে । তাহলে আপনি সরকারি ভাবে বন্দোবস্ত বা লিজ নিতে পারবেন। তার জন্য আপনাকে স্থানীয় উপজেলা ভূমি অফিস আবেদন করতে হবে। আবেদন ফরম আপনি স্থানীয় ভূমি অফিসে পেতে পারেন। অথবা আমাদের এখান থেকেও নিয়ে নিতে পারেন।

কৃষি খাস জমি বন্দোবস্ত
কৃষি খাস জমি বন্দোবস্ত

পিডিএফ ফাইল ডাউনলোড করুন

কি কি লাগবে বন্দোবস্ত নিতে

প্রথমত আপনাকে ভূমিহীন হতে হবে। যদি আপনি ভূমিহীন হোন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি ভূমিহীন সনদ সংগ্রহ করতে হবে। আপনার নাগরিক সনদ লাগবে। আপনি যে ইউনিয়নে জায়গা চাইছেন। সেই ইউনিয়ন পরিষদের অধিনে। এবং আপনার জাতীয় পরিচয় পত্রের ফটো কপি ও আপনার ছবি।

যাচাই বাচাই ও বন্দোবস্ত প্রদান

বর্নিত কাগজাদি যদি আপনি নিয়ে থাকেন । তাহেল এবার আপনি আবেদন ফরমটি পূরণ করুন। এবং আপনি আবেদনটি আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে কিংবা উপজেলা ভূমি অফিসে জমা প্রদান করুন।

জমা দেয়া হয়ে গেলে আপনার আবেদন যাচাই বাচাই করা হবে। যদি যাচােই বাচাই করে দেখা যায় আপনি বন্দোবস্ত পাওয়ার যোগ্য । তাহলে আপনার অনুকুলে বন্দোবস্ত বা লিজ প্রদান করা হবে।

ফি বা দলিল সম্পাদন

আপনি যদি বন্দোবস্তের জন্য বিবেচিত হোন তাহলে আপনাকে সরকারি ফি প্রদান করতে হবে। এবং এই ফি প্রদানের মাধ্যমে আপনাকে চুক্তিপত্র বা দলিল দেয়া হবে। এবং আপনি সরকারি খাস জমিতে বৈধভাবে মালিক হতে পারবেন।

বিঃদ্রঃ

প্রথমত আবেদন কারীকে ভূমিহীন হতে হবে। এছাড়াও সরকারের নীতিমালা অনুযায়ী বাকী অন্যান্য যোগ্যতা থাকতে হবে। ভুমিহীনদের জন্য ভূমি বন্দোবস্ত গুরুত্বপূণ্য একটি প্রক্রিয়া। যদি দেখা যায় আপনি প্রকৃত পক্ষে যদি আবেদনকারী ভূমিহীণ না হোন তাহলে বন্দোবস্ত বা নিজ পাবেন না।

ইতিকথা

পরিশেষ বলতে চাই। নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হলো বাসস্থান। তাই যদি আপনি ভূমিহীন হোন। বা আপনার কোনো প্রতিবেশি ভূমিহীন হয়ে থাকেন। তাকে আপনি আবেদনের মাধ্যমে সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়ে দিতে পারেন।

সরকারি জমি বৈধভাবে ব্যবহার করতে হলে একটাই মাধ্যম । আর সেটা হলো কৃষি খাস জমি বন্দোবস্থ।

Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য