শুক্রবার, ২৭শে চৈত্র ১৪৩২, ১০ই এপ্রিল ২০২৬

সহজ ডিজিটাল সার্ভিস
landinfobd.com এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখানে সরাসরি স্মার্ট ভূমি সেবা, অনলাইন সহায়তা ও ডিজিটাল সল্যুশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখনই যেকোন সেবায় কল করুন: +8801976160543

জমির রেকর্ড সংশোধন (ক্লেরিক্যাল রিঙ্কল কারেকশন) – সম্পূর্ণ গাইড

Published On: আগস্ট ১২, ২০২৫
ভূমি রেকর্ড সংশোধন

জমির রেকর্ড সংশোধন বা খতিয়ান সংশোধন গুরুত্বপূন্য একটি বিষয়।বাংলাদেশে জমির মালিকানা রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ একটি ছোট ভুল ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ও আইনি জটিলতার কারণ হতে পারে।

অনেক সময় দেখা যায়, জমির রেকর্ডে নামের বানান ভুল, জমির পরিমাণে ত্রুটি, বা অন্য কোনো তথ্যের অসঙ্গতি থাকে। এসব ভুল থেকে বিরোধ, নামজারি জটিলতা, এমনকি মালিকানা নিয়ে মামলা পর্যন্ত হতে পারে।

এই সমস্যা সমাধানে সরকার “ক্লেরিক্যাল রিঙ্কল কারেকশন” নামে একটি সেবা চালু করেছে। এর মাধ্যমে টাইপিং মিসটেক, বানান ভুল বা ছোটখাটো তথ্যগত ত্রুটি সংশোধন করা যায়। আজ আমরা জানবো জমির রেকর্ড সংশোধনের এই সেবার প্রক্রিয়া, খরচ, সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে।

ক্লেরিক্যাল রিঙ্কল কারেকশন কী

এটি একটি সরকারি সেবা যার মাধ্যমে ইউনিয়ন ভূমি অফিস বা উপজেলা ভূমি অফিসে থাকা জমির রেকর্ডে ছোটখাটো ভুল সংশোধন করা হয়। ভুল শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা রেকর্ড যাচাই করে সঠিক তথ্য সংযোজন করেন। এই প্রক্রিয়ায় মালিকানা সম্পর্কিত মৌলিক পরিবর্তন হয় না, বরং বিদ্যমান তথ্য সঠিক করা হয়।

আরো পড়ুন এস এ খতিয়ান কি ভাবে সংগ্রহ করবেন

কেন জরিমর রেকর্ড সংশোধন জরুরী

জমির রেকর্ড সংশোধন এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে-

  • ভবিষ্যতে জমি বিক্রি, নামজারি বা হস্তান্তরে সমস্যা এড়ানো
  • উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ দ্রুত মীমাংসা
  • ব্যাংক ঋণ, প্রকল্প বা সরকারি কাজে সঠিক তথ্য ব্যবহার
  • মালিকানা নিয়ে আইনি ঝুঁকি কমানো
  • যদি রেকর্ডে ভুল থেকে যায়, তাহলে পরবর্তীতে সঠিক মালিকানা প্রমাণ করা কঠিন হয়ে যেতে পারে।

উক্ত সেবা পেতে কত দিন লাগেব

সরকারি নিয়ম অনুযায়ী, সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে এই সেবা সম্পন্ন হয়। তবে কাগজপত্রের যাচাই বা বিশেষ কোনো কারণে সময় কিছুটা বেশি লাগতে পারে। অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ হয়।

কত টাকা লাগবে

রেকর্ড সংশোধন এর জন্য সরকারি নির্ধারিত ফি দিতে হয়—

  • কোর্ট ফি: ১০ টাকা
  • রেকর্ড সংশোধন ফি: ২০০ টাকা

এই অর্থ নির্দিষ্ট ব্যাংক বা সরকারি ট্রেজারিতে জমা দিতে হয়। ফি প্রদানের রসিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

জমির রেকর্ড সংশোধন আবেদন কোথায়  করবো

এই সেবা উপজেলা ভূমি অফিস থেকে প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সহকারী কমিশনার (ভূমি), যিনি আবেদন গ্রহণ, যাচাই ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেন।

আবেদন করতে কি কি লাগবে

  • ভুলযুক্ত পূর্বের রেকর্ডের কপি
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা বৈধ পরিচয়পত্র
  • ভুল প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
  • সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র
  • নির্ধারিত ফি জমাদানের রসিদ

কোন আইন অনুযায়ী উক্ত সেবা দেওয়া হয়

  • এই সেবা মূলত নিচের আইন ও নীতিমালার আওতায় প্রদান করা হয়—
  • এস্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট, ১৯৫০
  • ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০
  • প্রাসঙ্গিক সরকারি বিধি ও পরিপত্র

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে

মূল দায়িত্বে থাকেন সহকারী কমিশনার (ভূমি)। প্রয়োজন হলে জেলা প্রশাসক বিষয়টি তদারকি করেন। আবেদন যাচাইয়ের সময় স্থানীয় তদন্তও করা হতে পারে।

প্রক্রিয়া সমূহ

  • আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া
  • কাগজপত্র যাচাই
  • ভুল শনাক্ত ও সংশোধন প্রক্রিয়া শুরু
  • সংশোধিত রেকর্ড হস্তান্তর

শেষ কথা

জমির রেকর্ডে ছোট একটি ভুল ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। তাই ভুল ধরা পড়লেই দ্রুত জমির রেকর্ড সংশোধনের জন্য আবেদন করা উচিত। সরকারি প্রক্রিয়া এখন অনেক সহজ, ফলে ক্লেরিক্যাল রিঙ্কল কারেকশন সেবা নিয়ে আপনি স্বল্প সময়ে সমস্যার সমাধান পেতে পারেন।

Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য