নামজারি একটি গুরুত্বপূণ্য বিষয়। বর্তমানে ভূমির সকল বিষয়ের মতো নামজারিটাও চলে গেছে অনলাইনে। আর আমরা অনলাইনে কাজ শেষ হলে মনে করি এটাই শেষ ধাপ।
ভূলটা সেখান থেকেই শুরু। যদি আপনি পরবর্তী কাজ গুলো না করেন তাহলে আপনার নামজারি কাজে আসলো না। তাই আজকের লিখাটি খুবই গুরত্বপুণ্য। মনোযোগ দিয়ে পুরোটা পুরোন যে ভুলের কারনে আপনার নামজারি কাজে আসবেনা । কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
অনলাইনের কাজ পরে অফলাইনের কাজ
অনলাইন থেকে ডিসিআর ফি প্রদান করার পরে । আপনার হাতে নামজারি খতিয়ান হাতে পেয়ে যাবেন। তারপরে আরো কাজ রয়েছে। তা হলো-
১। উপজেলা ভূমি অফিসে ভলিউম কারেশন
২। স্থানীয় ভূমি অফিসে ভলিউম কারেকশ
আরো জানুন:-নামজারি আবেদনের A TO Z
উপজেলা ভূমি অফিসে ভলিউম কারেশন
আমারা যখন নামাজারি করি তখন সেখানে লিখা থাকে আগত খতিয়ান থেকে আপনার আবেদনকৃত পরিমান কাটা হয়। যদি সেটা না কাটা হয়। তাহেল পরবর্তীতে অন্যকেই পূনঃরায় নামজারি করে নিতে পারে। তাই আপনার উচিৎ প্রথমে এই বিষয়টি সিউর হয়ে আসা। আপনার আবেদনকৃত ভূমি উল্লেখিত খতিয়ানের দাগ থেকে কাটা হয়েছে কিনা।
তার পরে দেখে নিবেন আপনার সৃজিত নতুন খতিয়ান উপজেলা ভূমি অফিসে তাদের নামজারি বই বা রেজিষ্টার-১ বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে কিনা। যদি না থাকে তাহলে আপনি সেটা লিখিয়ে নিবেন। কারণ এই ভুলের কারনে আপনার নামজারি কাজে আসবেনা।
স্থানীয় ভূমি অফিসে ভলিউম কারেকশ
স্থানীয় ভূমি মানে আপনার ইউনিয় বা মৌজার অধিনস্ত তফসিল অফিস । উপজেলার মতো করে একি ভাবে সেখানেও আপনার নতুন সৃজিত খতিয়ান লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেটা দেখে নিবেন। যদি না থাকে তাহলে সেটা করে নিবেন।
সাথে সেটাও দেখে নিবেন আপনার নামে রেজিষ্টার-২ তলববাকী রেজিষ্টারে হোল্ডিং খোলা হয়েছে কিনা। সেটাও ভালো ভাবে দেখে বুজে নিবেন। সবশেষে আপনি আপনার নামজারি খতিয়ানে ভূমি উন্নয়ন কর প্রদান করুন।
যদি আপনি এই কাজ গুলো না করেন তাহলে জেনে নিবেন আপনার নামজারি বা খারিজের কার্য পুরোপুরি সম্পাদিত হলো না। কারন খারিজের মূল কারন হলো মালিকের ক্রয়কৃত ভূমি, বিক্রেতার অংশ থেকে বাদ দেয়া।
নতুন নামজারি করার পর খাজনা কেনো দেবো
নামজারি পর্চা কিংবা এস.এ অথবা আর এস। যেকোনো পর্চার উপর খাজনা দেয়ার মানে এই জমি আপনার দখলে রয়েছে। মানে এই জমির মালিক বিদ্যমান রয়েছেন।
এখন আপনি যদি নামজারি করি মালিক হোন আর খাজনা প্রদান না করেন। তাহলে বুঝা যাবে ঐ খতিয়ান আগের মালিকের দখলে রয়েছে। তাই বলি নামজারি পর্চার মতো করে উক্ত খতিয়ানে খাজনা প্রদান করে রশিদ সংগ্রহ করে রাখুন। আরো পড়ুন
শেষকথা
পরিশেষে এই কথা বলবো আপনি অনলাইনে নামজারি পর্চা পাওয়ার পর সেটা ভলিউমে উঠিয়ে নিবেন। সাথে সেটা নিশ্চিত হবেন আগত খতিয়ান হতে এই জমি বাদ দেয়া হয়েছে কিনা। তার পর সেই খতিয়ানে ভূমি উন্নয়ন কর প্রদান করে রশিদ সংগ্রহ করুন।
আর এই রশিদ সংগ্রহের মাধ্যমে নামাজারি পুরোপুরি সম্পন্ন হলো।
কিভাবে নতুন নামজারি কররেন নির্দেশিকা দেখুন ।









