শুক্রবার, ২০শে চৈত্র ১৪৩২, ৩রা এপ্রিল ২০২৬

সহজ ডিজিটাল সার্ভিস
landinfobd.com এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখানে সরাসরি স্মার্ট ভূমি সেবা, অনলাইন সহায়তা ও ডিজিটাল সল্যুশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখনই যেকোন সেবায় কল করুন: +8801976160543

মৌজা ম্যাপ অনুসন্ধান ও সংগ্রহ করার সহজ নিয়ম

Published On: ফেব্রুয়ারি ১১, ২০২৬
মৌজা ম্যাপ অনুসন্ধান

মৌজা ম্যাপ অনুসন্ধান বা সংগ্রহে রাখা অতিগুরুত্বপূণ্য একটি বিষয়। কারণ জমির মালিকানা খতিয়ান দিয়ে জানা গেলেও পজিশন বা অবস্থান জানতে মৌজা ম্যাপের বিকল্প নেই।

তাই জমির মালিক হিসাবে আপনার মৌজা মানচিত্র সংগ্রহে রাখুন। আজকে জানবো কিভাবে মৌজার ম্যাপ সংগ্রহ করবেন। কোথায় পাবেন, খরচ কত টাকা হবে জানোবা বিস্তারিত। কথা না বলে চলুন শুরু করা যাক।

মৌজা ম্যাপ কি

মৌজা হলো নির্দিষ্ট একটি এলাকার নাম। আর ম্যাপ মানে মানচিত্র। সুতরাং মৌজা ম্যাপ হলো নির্দিষ্ট একটি অঞ্চল বা এলাকার মানচিত্র। যেখানে কোন একটি এলাকার রাস্তা-ঘাট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ ভিবিন্ন জমির মালিকের জমির অবস্থান থাকে। এক কথায় বলা যায় খতিয়ানে উল্লেখিত দাগের পজিশন জানার জন্য মাধ্যমের নাম মৌজা ম্যাপ।

কেন ‍মৌজা ম্যাপ অনুসন্ধান করবো

  • ভূমি সঠিক অবস্থান/সীমানা নিশ্চিত করতে ।
  • জরিম মালিকের সিমানা সংক্রান্ত বিরোধ এড়াতে কার্যকর। 
  • কেনা-বেচার ক্ষেত্রে সিমানার স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক। 
  • জমির সঠিক পরিমাপ নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজন।
  • জমির দাগ নাম্বার ও পজিশন জানর জন্য দরকার।

মৌজা ম্যাপ pdf

স্মার্ট ভূমি সেবায় বর্তমানে যুক্ত আছে মৌজা ম্যাপ pdf ডাউনলোড উপায়। তাই এখন আর মৌজার জন্য আপনাকে জেলা বা বিভাগে যোগাযোগ করতে হবেনা। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করে নিতে পারেন।

নোট:- সকল মৌজার ম্যাপ এখনো অনলাইনে পাওয়া যাচ্ছেনা। তাছাড়া আপনি আপনার ম্যাপ সংগ্রহের পূর্বে সিট নাম্বার জেনে নিবেন। যদি অনলাইনে না পান তবে আপনি স্থানীয় ভূমি অফিস বা মুহুরির কাছে পেয়ে যাবেন।

মৌজা ম্যাপ ডাউনলোড

খতিয়ান ডাউনলোড এর মতো করে আপনি DLRMS থেকে ম্যাপ ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বিকাশ বা যেকোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ১০০ টাকা ফি প্রদান করত হবে। এবং আপনার একটি নিবন্ধিত প্রোফাইল থাকতে হবে। তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।

আরো পড়ুন :- কিভাবে নিবন্ধন নিবন্ধন করবেন

মৌজা ম্যাপ অনুসন্ধানের ধাপ সমূহ

  • ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করুন। 
  • মৌজার সীর নাম্বার প্রদান করুন।
  • সব ঠিক থাকলে পিডিএফ ডাউনলোড করুন।

কিভাবে ডাউনলোড করবেন

প্রথমে ভূমি তথ্য বাতায়ন বা land gov bd তে ভিজিট করুন । তার পর সেখান থেকে ভূমি রেকর্ড ম্যাপ অপশনে ক্লিক করুন। তার পর আপনার সামনে নিচেন পেইজটি ওপেন হবে। সেখান থেকে মৌজা ম্যাপ সিলেক্ট করুন। এর পর ধারাবাহিক বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা সিলেক্ট করুন।

মৌজা ম্যাপ অনুসন্ধান করুন

মৌজা ম্যাপ কিভাবে ডাউনলোড করবো ?

উপরে মৌজা ম্যাপ ডাউনলোড করার বিস্তারি দেয়া আছে।

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে কত টাকা লাগবে ?

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে কোনো টাকা লাগবেনা। তবে ডাউনলোড করার ক্ষেত্র 100 টাকা ফি প্রদান করতে হবে।

মৌজার ম্যাপ কোথায় পাওয়া যায় ?

মৌজাম্যাপ এখন অনলাইন থেকেই পাওয়া যায়। অথবা স্থানীয় ভূমি অফিস থেকে দেখতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে আপনি জেলা থেকে মৌজা ম্যাপ অনুসন্ধান বা সংগ্রহ করতে পারবেন।

মৌজা মানচিত্র/ম্যাপ বের করবো কিভাবে ?

মৌজা ম্যাপ অনুসন্ধান বা বের করান জন্য আরো জানতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে জানতে পারেন।

ইতিকথা

জমির মৌজা ম্যাপ সংগ্রহ এখন আর জটিল কাজ নয়। ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইনে সহজেই জমির তথ্য পাওয়া যাচ্ছে। যেকোনো ফাইল PDF আকারে সংরক্ষণ করা যায় এবং ডাউনলোডের সুবিধাও রয়েছে। সঠিক তথ্য জানার মাধ্যমে জমি সংক্রান্ত সব ধরনের কাজ আরও স্বচ্ছ ও নিরাপদ হয়। 

Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

Leave a Comment

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য