বুধবার, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩, ২০শে মে ২০২৬

সহজ ডিজিটাল সার্ভিস
landinfobd.com এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখানে সরাসরি স্মার্ট ভূমি সেবা, অনলাইন সহায়তা ও ডিজিটাল সল্যুশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখনই যেকোন সেবায় কল করুন: +8801976160543

নামজারি খতিয়ান অনুসন্ধান করুন ফ্রিতে

Published On: মে ১১, ২০২৬
নামজারি খতিয়ান অনুসন্ধান করুন

নামজারি খতিয়ান অনুসন্ধান করুন ফ্রিতে. নামজারি খতিয়ান অনুসন্ধান করতে হয় ভিবিন্ন কারনে। আর এখন থেকে এই কাজ করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তাও একদম ফ্রিতে। বিস্তারিত জানতে ও বুঝতে হলো আর্টিক্যালটি মনোযোগ দিয়ে পড়ুন।

নামজারি খতিয়ান অনুসন্ধান করুন ফ্রিতে

যেকোনো জমির মালিকানা , জমির পরিমান, কিংবা মালিকের অংশ জানা জন্য প্রয়োজন খতিয়ান। হতে পারে সেটা বি এস, আর এস, এস.এ কিংবা নামজারি খতিয়ান। সকল খতিয়ান অনুসন্ধান করতে পারবেন ফ্রিতে। তাহলে চলুন দেখে নেয়া যাক, কোথায় আর কিভাবে ফ্রিতে খতিয়ান অনুসন্ধান করা যায়।

কিভাবে নামজারি খতিয়ান অনুসন্ধান করবে

নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বক্সে লিখুন Dlrms.land.gov.bd । তখন আপনাকে ভূমি মন্ত্রাণালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে নিয়ে যাওয়া হবে। আর সেখান থেকে সার্ভে খতিয়ানের পরেই দেখবেন নামজারি খতিয়ান অপশন দেয়া আছে।

নামজারি খতিয়ান অনুসন্ধান

এবার উপরের ছবিটি লক্ষ করো। এখান থেকে আপনার বিভাগ, জেলা, উপজেলা, মৌজা নির্বাচন করুন। এবার আপনার খতিয়ান নাম্বার লিখে খুজুন। যদি খতিয়ান জানা না থাকে তবে অধিকতর অনুসন্ধান অপশন থেকে দাগ অথবা মালিকের সঠিক নাম দিয়ে খুঁজুন।

আরো পড়ুন :- ডিজিটাল ভূমি সেবা

নামজারি খতিয়ানের কপি সংরক্ষন

উপরের সকল তথ্য সঠিক হলে এবার আপনার খতিয়ানে ক্লিক করুন। এবার ঝুড়েতে রাখুন অপশনে ক্লিক করুন। সেখান থেকে আপনি চাইলেই খুব সহজে সেটা ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন।

বলে রাখা ভালো। ফ্রিতে খতিয়ান অনুসন্ধান বা দেখা গেলেও বিস্তারিত জানতে আপনাকে ১০০ টাকা ফি পরিশোধ করতে হবে।

কি কি লাগবে

  • ভূমি মন্ত্রণালয়ের সাইটে আপনার নিবন্ধিত একাউন্ট
  • বিকাশ, রকেট, বা নগদের মতো কোনো একাউন্ট

FAQ

নামজারি খতিয়ান কিভাবে চেক করবো

Dlrms.land.gov.bd লিখে সার্চ করুন। সেখান থেকে নামজারি খতিয়ান নির্বাচন করুন। তারপর বাকি নিয়ম গুলো পুরণ করুন। তাহলেই আপনি আপনার নামজারি খতিয়ান চেক করতে পারবেন।

জমির মালিকানা চেক করবো কিভাবে

জমির মালিকানা চেক করার জন্য প্রথমেই প্রয়োজন খতিয়ান। মানে সর্বশেষ খতিয়ান যার নামে রয়েছে। তিনিই জমির বর্তমান মালিক। তবে যদি এই খতিয়ান থেকে অন্য কেই রেজিষ্ট্রি করে ফেলে তাহলে দলিল মূলে তিনি মালিক হবে।

দাগ দিয়ে কিভাবে খতিয়ান বের করবো

Dlrms.land.gov.bd থেকে অধিকতর অনুসন্ধানে যাও। সেখান থেকে আপনার দাগ নাম্বার দিয়ে খতিয়ান বের করতে পারবেন।

Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য