ভূমি উন্নয়ন কর খাজনা এখন অনলাইনে প্রদান করতে হয়। আর আমরা অনেকই জানিনা সেটা কিভাবে করতে হয়। যার ফলে অনেক সময় অতিরিক্ত টাকা গুনতে হয় আবেদন করার জন্য।
আজকে জানবো কিভাবে ভূমি উন্নয়ন কর খাজনা প্রদান করতে হয়। কিভাবে আবেদন করতে হয়। কোথা থেকে রশিদ বা দাখিলা সংগ্রহ করতে হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
কেন ভূমি উন্নয়ন কর খাজনা প্রদান করবো
অনেক গুলো কারণ রয়েছে। তবে প্রদান কারণ হলো জমির মালিকানা নিশ্চিত করা। মানে ভূমি উন্নয়ন কর এর দাখিলার মাধ্যমে এটা নিশ্চিত করা হয় এই জমি কার দখলে রয়েছে।
তাছাড়া দাখিলা ছাড়া আপনি জরিম রেজিষ্ট্রি বা ব্যাংক থেকে লোন উত্তলন করতে পারবেন না। তাই ভূমি উন্নয়ন করের দাখিলা অত্যন্ত জরুরী একটি নথি।
আরো পড়ুন- কিভাবে জমির খাজনা হিসাব করবেন
অনলাইনে কিভাবে ভূমি উন্নয় কর খাজনা প্রদান করবো
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করুন। এখন সার্চ বারে লিখুন ভূমি উন্নয়ন কর। এবার ভূমি তথ্য বাতায়নের অফিসিয়াল সাইট ওপেন হবে। সেখান থেকে ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করুন।
এবার আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। পেজের উপরের ডান দিকে লগইন লেখা পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর তিনটি অপশন দেখা যাবে। যদি আগে থেকেই নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে নাগরিক/সংস্থা অপশনে ক্লিক করুন।

যদি নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করা না থাকে তবে দ্বিতীয় অপশন রেজিষ্ট্রিশনে ক্লিক করুন। সেখান থেকে প্রথমে আপনার সকল তথ্য দিয়ে সাবমিট লিখার উপর ক্লিক করুন।
এবার আপনার ইনবক্সে একটি এস এম এস যাবে OTP নাম্বার প্রদান করুন। তারপর পাসওয়ার্ড প্রদান করুন। রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনার মোবাইল নাম্বার এবং আপনার দেয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
যদি অলরেডি রেজিষ্ট্রেশন করে থাকেন লগইন করতে কিল্ক করুন
খতিয়ানে আবদেন কিভাব করবো
ভূমি উন্নয়র কর থেকে ডানদিকে উপরে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন লিখাটির উপর ক্লিক করুন। এবার প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে সংরক্ষন করুন।
তাহলে আপনার আবেদন হয়ে যাবে। এবার আপনি অনমোদন এর জন্য অপেক্ষ করুন। যদি অনুমোদিত হয়ে যায় তাহলে পরবর্তী কাজ হোল্ডিং অপশন থেকে করতে হবে।
কিভাবে ভূমি উন্নয়ন কর খাজনা প্রদান করবো
যদি আপনার খতিয়ান অনুমোদিত দেখায়। তাহেল হোল্ডিং অপশন থেকে চোখের মতো দেয়া আইকনের উপর ক্লিক করুন। তখন আপনাকে পেমেন্ট করার জন্য পরবর্তী পেইজে নিয়ে যাওয়া হবে।
সেখান থেকে আপনার দাবী ও জমির বিস্তারিত তথ্য দেখতে পারবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি পেমেন্ট করতে পারেন। যদি কোনো কিছু ভূল থাকে তবে স্থানীয় অফিস থেকে সেটা সংশোধন করে পেমেন্ট করবেন।
দাখিলা বা রশিদ কোথায় পাবো
যদি আপনি উপরে ফরমুলা মতো কাজ করেন। তবে পেমেন্ট হলেই আপনাকে আপনার রশিদ বা দাখিলা প্রদান করা হবে। সেখান থেকে আপনি প্রিন্ট করে নিত পারেন। অথবা দাখিলা অপশন থেকেও পেয়ে যাবেন।
ইতিকথা
অনলাইন ছাড়া ভূমি উন্নয়ন কর খাজনা প্রদান করা সম্ভব নয়। তাই আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করে সেখান থেকেই ভূমি উন্নয়ন কর বা রশিদ সংগ্রহ করতে হবে। কখনো ভূমি উন্নয়ন কর ক্যাশে কারো হাতে দিবেন না। আপনা রশিদ নেয়ার আগে দেখে নিবেন আপনার প্রদানকৃত টাকা রশিদ বা দাখিলার সাথে মিল আছে কিনা।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। যদি আপনার উপকারে আসে অন্যকে শেয়ার করতে ভূলবেন না। আপনার ভূমি উন্নয়ন কর খাজনা আপনি নিজে প্রদান করুন। দালাল চক্র নিধন করুন। ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে আরো কোনো নতুন বিষয় নিয়ে।







