মঙ্গলবার, ৪ঠা ফাল্গুন ১৪৩২, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

ভূমি সংক্রান্ত সকল সেবা, এখন আপনার হাতের মুঠোয়

Land Info BD- ভূমি তথ্য যাচাই, খতিয়ান অনুসন্ধানসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ক নির্ভরযোগ্য পোর্টাল

Eporcha Gov BD – খতিয়ান অনুসন্ধান

Land Info BD হলো একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট, যেখানে ভূমি সেবা ও পর্চা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং সর্বশেষ আপডেট প্রকাশ করা হয়। আমাদের সাইটে আপনি জানতে পারবেন—

  • বিভিন্ন ধরনের খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
  • খতিয়ান আবেদন করার পদ্ধতি
  • নামজারি আবেদন, নামজারি খতিয়ান অনুসন্ধান, এবং ই-পর্চা খতিয়ান দেখার নিয়ম
  • মৌজা ম্যাপ অনুসন্ধান ও মৌজা ম্যাপ ডাউনলোড করার পদ্ধতি
  • কিভাবে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন
  • কিভাবে ফ্রিতে লগইন বা রেজিষ্টেশন করতে হয়
  • land gov bd এর প্রায় সকর সেবা কিভাবে পাবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমাদের থেকে

এছাড়া যেকোনো জমির মালিকানা যাচাই, দলিল যাচাই, দলিল আসল নাকি নকল শনাক্ত করার উপায়, এবং ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিয়মিত ব্লগ পোস্ট আকারে প্রকাশ করা হয় এখানে।

Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো যোগসূত্র নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য ও সহায়িকা প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সেবার আপডেট ও প্রয়োজনীয় তথ্য পেতে গুগলে “landinfobd” লিখে সার্চ করুন অথবা ব্রাউজারে landinfobd.com লিখে ভিজিট করুন।

সর্বশেষ পোস্টসমূহ

land gov bd
|
জুলাই ১, ২০২৪

land gov bd – অনলাইনে ভূমি সেবা | নামজারি, খাজনা, পর্চা, মৌজা ম্যাপ

মৌজা ম্যাপ অনুসন্ধান
|
ফেব্রুয়ারি ১১, ২০২৬

মৌজা ম্যাপ অনুসন্ধান ও সংগ্রহ করার সহজ নিয়ম

ই নামজারি
|
জানুয়ারি ২৮, ২০২৬

ই নামজারি আবেদন 2026। জানুন সঠিক নিয়ম

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা
|
সেপ্টেম্বর ২৫, ২০২৪

নামজারি আবেদন চেক করুন: দেখুন নামজারি আবেদনের বর্তমান অবস্থা

ই নামজারি আবেদন
|
আগস্ট ১৭, ২০২৩

ই নামজারি আবেদন বিস্তারিত। সহজ ও সঠিক নিয়ম 2026

DLRMS থেকে খতিয়ান ডাউনলোড
|
ডিসেম্বর ২৭, ২০২৫

DLRMS থেকে যে কোনো খতিয়ান ডাউনলোড করুন

আজকের তারিখে আপনাকে স্বগতম। todat date
|
অক্টোবর ২৩, ২০২৩

আজকের তারিখ বাংলা ইংরেজী আরবী 2026। Today Date

আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন
|
সেপ্টেম্বর ৯, ২০২৩

আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন নতুন নিয়মে 2026

eporcha
|
অক্টোবর ১৮, ২০২৩

এস এ পর্চা land gov bd থেকে ডাউনলোড করার সহজ নিয়ম

এস এ খতিয়ান অনলাইন
|
ডিসেম্বর ২৪, ২০২৪

এস এ খতিয়ান অনলাইনে দেখার নিয়ম 2026

ভূমি উন্নয়ন কর ক্যালকুলেটর
|
নভেম্বর ৫, ২০২৫

ভূমি উন্নয়ন কর ক্যালকুলেটর নিজেই হিসাব করুন আপনার খাজনা কত টাকা

মিসকেস আবেদন
|
আগস্ট ২১, ২০২৫

মিসকেস আবেদন প্রক্রিয়ার সম্পূ্র্ণ গাইড

Next

মৌজা ম্যাপ অনুসন্ধান

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে প্রথমে dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। হোমপেজে গেলে মেনু থেকে “মৌজা ম্যাপ” সেকশনে ক্লিক করুন। এরপর ধাপে ধাপে—

  • আপনার বিভাগ নির্বাচন করুন
  • জেলা সিলেক্ট করুন
  • উপজেলা/থানা নির্বাচন করুন
  • প্রয়োজনীয় সার্ভে টাইপ (CS/SA/RS/BS ইত্যাদি) বেছে নিন
  • শেষ পর্যায়ে তালিকা থেকে সংশ্লিষ্ট মৌজা সিলেক্ট করুন

এরপর চাইলে সিট নম্বর লিখে নির্দিষ্ট শিটটি খুঁজে নিতে পারেন, অথবা প্রদত্ত তালিকা থেকে শিট নম্বরে দুইবার ক্লিক করলেও সেটি ওপেন হবে। এভাবে সিলেক্ট করার পরে আপনি মৌজা ম্যাপের একটি প্রিভিউ ইমেজ দেখতে পারবেন। ম্যাপ সংগ্রহ করতে চাইলে “ঝুড়িতে রাখুন” বাটনে ক্লিক করুন। তারপর পেজের উপরে ডান পাশে থাকা ঝুড়ি (Cart) আইকনে ক্লিক করে পরবর্তী ধাপে যান। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর আপনি খুব সহজেই মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান

নামজারি খতিয়ান

যে কোনো জমির মালিকানা যাচাই করতে চাইলে প্রথমেই প্রয়োজন হয় নামজারি খতিয়ান অনুসন্ধান করার। জমির সঠিক মালিকানা, আপডেট তথ্য, দাগ-খতিয়ান মিলসহ আরও বিভিন্ন কারণে নামজারি খতিয়ান দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামজারি খতিয়ান চেক করতে আপনাকে ভিজিট করতে হবে dlrms.land.gov.bd ওয়েবসাইটে। সেখানে প্রবেশ করার পর “নামজারি খতিয়ান” সেকশনে ক্লিক করুন।

  • এরপর ধাপে ধাপে—
  • বিভাগ,
  • জেলা,
  • উপজেলা/থানা,
  • এবং মৌজা নির্বাচন করুন।

পরে খতিয়ান নম্বর লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। চাইলে খতিয়ানের তালিকায় গিয়ে ডাবল ক্লিক করেও খতিয়ান নির্বাচন করতে পারবেন। এছাড়া, অধিকতর অনুসন্ধান অপশনে গিয়ে দাগ নম্বর বা মালিকের নাম দিয়েও খতিয়ান সার্চ করা যায়।

এই ধাপগুলো অনুসরণ করলে আপনি আপনার প্রদান করা তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট জমির নামজারি খতিয়ান দেখতে ও যাচাই করতে পারবেন। এখান থেকেই অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করাও সম্ভব। নামজারি খতিয়ান অনুসন্ধান প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা ও ছবি সহ নির্দেশনা পেতে নিচের বাটনে ক্লিক করুন।

নামজারি খতিয়ান অনুসন্ধান

ই নামজারি যাচাই

ই-নামজারি যাচাই বা নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা জানতে ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েবসাইট। সাইটে প্রবেশ করার পর স্ক্রোল করে নিচে যান এবং ড্রপডাউন মেনু থেকে বিভাগের নাম নির্বাচন করুন। এরপর ডানপাশের ঘরে আপনার আবেদন আইডি নম্বর লিখুন। সবশেষে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার ই-নামজারি আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন।

এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি সহজেই জানতে পারবেন—আপনার জমির নামজারি আবেদনটি অনুমোদিত হয়েছে, নাকি এখনও পেন্ডিং রয়েছে। অর্থাৎ, মালিকানা পরিবর্তনের আবেদনটি বর্তমানে কোন অবস্থায় আছে তা খুব সহজেই এখান থেকে চেক করা সম্ভব।

ই নামজারি যাচাই

আর এস খতিয়ান

অনলাইনে আর এস খতিয়ান যাচাই করতে প্রথমে ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট। সেখানে ধাপে ধাপে বিভাগ → জেলা → উপজেলা/থানা সিলেক্ট করুন। এরপর খতিয়ানের ধরণ অপশন থেকে R.S. খতিয়ান বেছে নিন। পরবর্তী ধাপে আপনার মৌজা নির্বাচন করুন এবং খতিয়ান নম্বর লিখে সার্চ দিন। তালিকায় খতিয়ান দেখা গেলে সেটিতে দুইবার ক্লিক করলে বিস্তারিত তথ্য খুলে যাবে।

আরো সহজ উপায়ে খোঁজ করতে চাইলে “অধিকতর অনুসন্ধান” অপশনে গিয়ে জমির দাগ নম্বর অথবা মালিকের নাম লিখেও খতিয়ানের সকল তথ্য বের করতে পারবেন। চাইলে এখান থেকেই অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি সংগ্রহের জন্য আবেদন করা যায়।

আর এস খতিয়ান অনুসন্ধান

সচরাচর জিজ্ঞাসা

পাসওয়ার্ড ভুলে গেলে কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে?

“পাসওয়ার্ড ভুলে গেছেন” অপশনে ক্লিক করুন তারপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। এই ওটিপি যাচাইয়ের মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন।

ভূমি সেবা হটলাইন নম্বর কোনটি?

১৬১২২

কখন প্রোফাইলের অগ্রগতি ১০০% হবে?

জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশন করে তারপর সঠিকভাবে সকল ইনফর্মেশন দিয়ে আপডেট করলেই প্রোফাইল অগ্রগতি ১০০% হবে।

এল.এস.জি সিস্টেমে রেজিস্ট্রেশন করে কোন কোন সেবা গ্রহণ করতে পারবো?

ভূমি উন্নয়ন কর, মিউটেশন, ভূমি ও রেকর্ড ম্যাপ, ভুমি অধিগ্রহণ ও অনুমোদন, ভূমি নকশা, ইজারা ও বন্দোবস্ত। এককথায় ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয়ের সেবা গ্রহণ করতে পারবেন।

নিবন্ধন করার জন্য কি কোন নির্দিষ্ট সময়সীমা রয়েছে?

না, (২৪/৭) যেকোন সময় অনলাইনে নিবন্ধন করা যাবে।

ভূমি সংক্রান্ত সেবা পেতে কি ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে?

না, অনলাইনে এলএসজি তে রেজিস্ট্রেশন এর মাধ্যমে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা সহজেই পেতে পারবেন ।

এল.এস.জি সিস্টেমে নিবন্ধন করে জাতীয় পরিচয় পত্র যাচাই করা কি আবশ্যক?

হ্যাঁ, অবশ্যই জাতীয় পরিচয় পত্র (এনআইডি) যাচাই করতে হবে।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

প্রথম dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর, নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান সেটি নির্বাচন করুন। আপনার ঠিকানা নির্বাচন করে খতিয়ান যাচাই করতে পারবেন।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য