e porcha খতিয়ান হলো জমির রেকর্ডের ডিজিটাল পরিচিতি। মানে আগে যে খতিয়ান বা পর্চা আমার অফলাইনে সংগ্রহ করতাম। এখন সেটা অনলাইন থেকে ঘরে বসেই সংগ্রহ করা যায়। যার কারণে এটাকে ই পর্চা বলা হয়ে থাকে। মানে ইরেকট্রনিক পর্চা। জমির মালিকানা, নামজারি, খাজনা—সবকিছুই এখন ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা সম্ভব।
আগে যেখানে ভূমি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে সকল সেবা নেয়া হতো, এখন আপনি ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে e porcha check করতে পারবেন। আজকে জানাবো কিভাবে অনলাইন থেকে ঘরে বসেই ই পর্চা সংগ্রহ করা যায়।
e-porcha কী
e porcha হলো জমির মালিকানা সংক্রান্ত একটি ডিজিটাল দলিল, যা অনলাইনে পাওয়া যায়। এটি মূলত খতিয়ান এর একটি ইলেকট্রনিক সংস্করণ, যেখানে জমির মালিক, দাগ নম্বর, মৌজা, জমির পরিমাণ, শ্রেণি ইত্যাদি তথ্য থাকে। এই land record Bangladesh সিস্টেমের মাধ্যমে আপনি জমির তথ্য যাচাই করতে পারেন, যা আগে কেবল ভূমি অফিসে গিয়ে পাওয়া যেত।
e porcha কেন প্রয়োজন
জমির মালিকানা প্রমান সহ ভিবিন্ন কারনে এই ই পর্চা আপনার প্রয়োজন পড়বে। গুরুত্বপূন্য কিছু প্রয়োজন নিচে উল্লেখ করা হলো-
- ✅ জমির মালিকানা যাচাই
- ✅ নামজারি আবেদন
- ✅ অনলাইন খাজনা পরিশোধ
- ✅ জমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় প্রমাণ
- ✅ জমি বিক্রির সময় ক্রেতার কাছে তথ্য উপস্থাপন
জমি বিক্রি কিংবা ভূমি উন্নয়ন কর অথবা ব্যাংক থেকে লোন সকল কাজেই এই পর্চার প্রয়োজন পড়বে। তাই এটা সংগ্রহে থাকা জরুরী।
অনলাইনে কিভাবে e porcha চেক করবো
আপনি চাইলেই ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে e porcha চেক করতে পারবেন। প্রথমেই আপনার মোবাইলের যেকোনো ব্রাউজানর থেকে land gov bd ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে প্রবেশ করুন। সেখান থেকে DLRMS ভূমি রেকর্ড ম্যাপ এই অপশনে ক্লিক করুন।
তারপর আপনার বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন ও মৌজা নির্বাচন করুন। তারপর আপনার খতিয়ান লিখে অনুসন্ধান করুন। যদি খতিয়ান জানা না থাকে তবে অধিকতর অনুসন্ধন থেকে মালিকের নাম অথবা দাগ নাম্বার দিয়ে চেক করতে পারবেন।
ই পর্চা ডাউনলোড পদ্ধতি
যদি আপনি আপনার খতিয়ান পেয়ে যান তাহলে সেটা ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। প্রথমেই মালিকের নামের উপরে টেপ করুন। কম্পিউটার হলে মাউসে ডাবল ক্লিক করুন। এবার নিচে ঝুড়িতে রাখন লিখার উপল ক্লিক করুন। তখন আপনাকে ডাউনলোডের জন্য ডান দিকে উপরের অংশে শপিং এর বাসকেট থেকে অনলাই এবং সাটিফাইড দুটিই ডাউনলোডের অপশন দেখাবে।
কি কি লাগবে
প্রথমেই লাগবে আপনার একটি নিবন্ধিত প্রোফাইল। মানে ভূমি মন্ত্রণায়ের ওয়েব সাইটে আপনার নামে কিংবা খতিয়ানের মালিকের নামে একটি নিবন্ধিত পোফাইল থাকতে হবে। তার জন্য প্রয়োজন হবে একটি মোবাইল নাম্বার ও ভোটার আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ।
আরো পড়ুন-কিভাবে নিবন্ধন করবে হবে
e porcha খতিয়ানে কোন ভূল থাকলে কি করবো
যদি অনলাইনে e porcha বা খতিয়ানে কোন ভূল চোখে পড়ে। তবে সংশোধন প্রয়োজন লিখার উপরে ক্লিক করে আপনি করনীয় ভূল সংশোধনের জন্য আবেদন করতে পারেবেন। তাই আপনার খতিয়ান চেক করনে আপনি আপনার খতিয়ান ভূল সংশোধ করে নিতে পারেন।
খতিয়ানের সার্টিফাইড কপি কিভাবে পাবো
খতিয়ানের সাটিংফাইড কপি একই ভাবে সংগ্রহ করবে পারবেন। সব কিছু খতিয়ান অনলাইন খতিয়ান ডাউনলোড পদ্ধতির মতেই। তবে ডাউনলোডের পূর্বে সার্টিফাইড কপি এর করে টিক মার্ক কতে হবে। তাহলেই আপনি ডাকযোগে কিংবা সরাসরি উপস্থিত হয়ে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পরবেন।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন: ই পর্চা সরকারি নথি?
উত্তর: হ্যাঁ, এটি ভূমি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি নথি।
প্রশ্ন: e porcha দিয়ে কি জমি বিক্রি করা যাবে?
উত্তর: জমি বিক্রির সময় e porcha তথ্য যাচাই করা হয়, তবে মূল দলিল হিসেবে রেজিস্ট্রি প্রয়োজন।
প্রশ্ন: ই পর্চা কি মোবাইল থেকে দেখা যাবে?
উত্তর: হ্যাঁ, আপনি মোবাইল বা কম্পিউটার থেকে e-porcha check করতে পারবেন।
প্রশ্ন: খতিয়ানে ভুল থাকলে কী করবো?
উত্তর: স্থানীয় ভূমি অফিসে গিয়ে সংশোধনের আবেদন করতে হবে
উপসংহার
জমির মালিকানা, খাজনা, নামজারি—সবকিছুই এখন অনলাইনে যাচাই করা সম্ভব। ই পর্চা হলো সেই ডিজিটাল রেকর্ড, যা আপনাকে জমির সঠিক তথ্য জানাতে সাহায্য করে। land.gov.bd এবং dlrms.land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজেই e-porcha online চেক করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং যাচাই করতে পারবেন।
👉 আজই আপনার খতিয়ান যাচাই করে নিন, এবং নিশ্চিত হোন আপনার জমির মালিকানা সঠিক আছে কিনা।







