বুধবার, ৫ই ফাল্গুন ১৪৩২, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

সহজ ডিজিটাল সার্ভিস
landinfobd.com এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখানে সরাসরি স্মার্ট ভূমি সেবা, অনলাইন সহায়তা ও ডিজিটাল সল্যুশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখনই যেকোন সেবায় কল করুন: +8801976160543

জমির মালিকানা যাচাই পদ্ধতি 2025

Published On: সেপ্টেম্বর ২৪, ২০২৪
জমির মালিকানা যাচাই

জমির মালিকানা যাচাই করার অনেক উপায় আছে। প্রথমত জমির খতিয়ান নাম্বার দিয়ে। দ্বিতীয়তো জমির দাগ নাম্বার দিয়ে। তৃত্বীয়তো জমির মালিকের নাম দিয়ে।

আজকে আমরা জানবো কিভাবে জমির মালিকের নাম দিয়ে মালিকানা যাচাই করা যায়। আর এই কাজটি আপনার হাতে থাকো মোবাইল ফোন দিয়েই করে নিতে পারেন।

কেন জমির মালিকানা যাচাই করবো

জমির মালিকানা যাচাই করার অনেক কারণ রয়েছে। তবে প্রদান কারণ হলো পূর্বের মালিকের নামে রয়েছে কিনা। কারণ জরিপ চলাকালীন সময়ে আমিনগন জমির মালিক না পেলে অনেক সময় পূর্বের মালিকের নামেই জমির রেকর্ড প্রস্তুত করে থাকেন।

তাছাড়া জরিপ পরর্তী সময়ে যদি মালিকানা পরিবর্তন হয়। তখন রেকর্ড পূর্বের মালিকের নামে থেকে যায়। তাই জমির বর্তমান মালিক কে সেটা জানার জন্য যাচাই করা আবশ্যক।

নাম দিয়ে জমির মালিকানা কোথায় যাচাই করবো

ভূমির মালিকানা যাচাই করার জন্য প্রথমে আপনি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনে যাচাই করে নিতে পারেন। আর যদি আপনি সেখানে না পান ।

তবে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস থেকেও জেনে নিতে পারেন। তবে সেক্ষেত্রে সময় সাপেক্ষ বিষয়। কারণ মেনুয়ালী চেক করতে গেলে প্রতিটি বইয়ের পৃষ্ঠা চেক করতে হবে।

পূর্বের মালিকের নামে রেকর্ড হলে করণীয় কি

যদি এমন হয় পূর্বের মালিকের নামে রেকর্ড রয়েগেছে। তাহলে আপনি আপনার দলিল দ্ধারা সেটা নামজারি বা খারিজ করে নিতে পারেন। তাহলে আপনার নামে নতুন রেকর্ড প্রস্তত হয়ে যাবে।

এবং এই রেকর্ডের মাধ্যমে আপনি সকল কাজ করতে পারবেন। এই কাগজের মাধ্যমে আপনি খাজনা প্রদান করতে পারবেন। এবং আপনার মালিকানা নিশ্চিত করতে পারবেন।

কি ভাবে জমির মালিকান যাচাই করবো

অনলাইন থেকে মালিকানা যাচাই করার জন্য প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এবার আপনি সার্চ করুন ই পর্চা বা খতিয়ান। প্রথমে যে সাইটটি আসবে।

ভূমি মন্ত্রণালয়ের সাইট দেখে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। এবং পরবর্তী সকল তথ্য পূরণ করে শেষের অপশনে এসে আপনাকে অধিকতর অপশনে ক্লিক করতে হবে। এবং সেখানে জমির মালিকের নাম লিখে সার্চ করতে হবে।

জমির মালিকানা যাচাই করুন

অনলাইনে না পেলে করণীয়

যদি আপনি অনলাইন থেকে ভূমির মালিকানা যাচাই করতে না পারেন। তবে আপনি আপনার নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন। এবং সেখান থেকে মালিকের নাম দিয়ে আপনি মালিকানা দেখে নিতে পারবেন।

সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে খোজতে হবে। আর খেয়ার রাখতে হবে আপনি যে নাম দিয়ে মালিকানা খোজছেন। সেই নাম রেকর্ডে ছিলো কিনা। অবশ্যই আপনি আপনার নামের সঠিক বানান দিয়ে খোজতে হবে।

আরো পড়ুন আর এস পর্চ কিভাবে ডাউনলোড করবেন

কি কি লাগবে

মালিকানা তল্লাশির জন্য তেমন কোনো ডকুমেন্ট লাগবেনা। তবে অনলাইনে থেকে কোনো কপি সংগ্রহ করতে চাইলে আপনার ভোটার আইডি কার্ড এবং একটি মোবাইল নাম্বার দিতে হবে।

এবং সরকারী ফি 100 টাকা প্রদান করতে হবে। সেটা আপনি বিকাশ, নগদ, রকেট সহ যেকোনো অনলাইনে ব্যাকিং এর মাধ্যমে প্রদান করতে পারবেন।

ইতিকথা

পরিশেষে বলতে চাই অনলাইনে খতিয়ান যাচাই এবং মালিকানা যাচাইয়ের নিয়ম একই। যদি আপনি জমির দাগ অথবা খতিয়ান না জানেন। বা আপনি সংগ্রহ করতে না পারেন।

সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে জমির মালিকানা খোজ করে নিতে পারেন। এবং অনলাইন থেকে আপনি একটি কপিও সংগ্রহ করে রাখতে পারেন। শুধুমাত্র সরকারি ফি প্রদান করার মাধ্যমে।

Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য