বর্তমানে এমন অনেকেই রয়েছেন যাদের দলিল আছে এর পরেও নিজের জমির দখল পাচ্ছেন না। এবং নিজের নামে রেকর্ড নেই। যদি আপনার সমস্যা এর মধ্যে কোনো একটি হয়ে থাকে। তবে আজকের আর্টিক্যাল আপনার জন্য। আজকে আলোচনা করবো এমন পরিস্থিতিতে কি ভাবে নিজের ভূমি উদ্ধার করবে। কোথায় কিভাবে আবেদন করবেন। কিভাবে আপনার নামে রেকর্ড করবেন এর বিস্তারিত। কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।
প্রথমে নিজের মালিকানা প্রমাণ করুন
জমির দখল ফিরে পেতে প্রথমে আপনার মালিকানা প্রমাণ করতে হবে। তাই আপনার জানা জরুরী কিভাবে আপনি আপনার মালিকানা প্রমাণ করবেন। কারণ আইন অনুযায়ী মালিকানা প্রমানের জন্য আপনার জন্য দুটি পথ রয়েছে। প্রমত নিজের নামে রেকর্ড তৈরি করা করা।
দ্বিতীয়ত জমির দখল নিজের নিয়ন্ত্রে আনা। যদি আপনি সরকারি রেকর্ড প্রকাশের দুই বছরের ভিতরে রেকর্ড সংশোধন বা নিজের নামে রেকর্ড তৈরি করতে চান। তাহলে ল্যান্ড সার্টিফিকেট মামলা করতে হবে। যদি তার অধিক সময় পর আপনি রেকর্ড সংশোধন করতে চান । তব সহকারী জজ আদালতে মামলা করতে হবে।
আরো পড়ুন:- দলিল ছাড়া জমির মালিকা কিভাবে প্রমাণ করবেন
আদালতে কেনো যেতে হবে
আদালতে যাওয়ার মূল কারণ হলো মালিনাকা প্রমাণ করা। মানে আপনি আদালতে মাধ্যমে প্রথমে এটা প্রমাণ করতে হবে। আপনার নামে রেকর্ড না থাকলেও নালিশা বা মামলায় উল্লেখিত ভূমির মালিক আপনি। কারণ আপনি যদি আপনার মালিকা প্রমাণ করতে না পারেন তবে আপনার নামে রেকর্ড তৈরি করতে পারবেন না।
যদি আদালতে আপনি আপনার মালিকানা প্রমাণ করতে পারেন। তাহলে আপনি নিজের নামে নামজারি বা খারিজ এর মাধ্যমে আপনার নিজের নামে রেকর্ড তৈরি করতে পরবেন। আর আপনার নামে রেকর্ড চলে আসার পর দখল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হবে।
কিভাবে মালিকানা পুনরুদ্ধার করবো
যেহেতু আপনার নিজের দলিল আছে। আদালতে মাধ্যমে বর্তমানে আপনি নিজের নামে রেকর্ড প্রস্তুত করে ফেলেছেন। তাহলে বর্তমানে আপনি জমির মালিক। এবার আসুন কিভাবে আপনি আপনার দখল বুঝে নিবেন।
আপনি ভূমি আইন ২০২৩ এর ৮ দ্বারায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। তাহলে আপনি আর দখল বুঝে পেতে পারেন।
আবেদনের নিয়ম
প্রথমে আপনার ইতোপূর্বে প্রাপ্ত কাগজাত , আপনার নামের রেকর্ড,দলিল ও প্রয়োজনীয় কাগজাত সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
তারপর-তার পর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। দেখবেন জমির প্রকৃত মালিক আপনি কিনা।
সবশেষে আপনার আবেদন যাচাই বাচাই করে আপনাকে দখল বুঝিয়ে দেয়ার আদেশ দেয় হতে পারে।
শেষকথা
পরিশেষে বলি আপনার কাছে দলিল আছে মানেই আপনি দখল পেয়ে যাবেন এমনটা ভাবতে পারেন না। আর কেউ দখল করে রাখলেন মানে তিনিও মালিক হতে পারেন না। তাই সঠিক আইনি প্রক্রিয়া অনুস্মরণ করে আপনি আপনার জমির দখল বুঝে নিতে পারেণ









