বুধবার, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩, ২০শে মে ২০২৬

সহজ ডিজিটাল সার্ভিস
landinfobd.com এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখানে সরাসরি স্মার্ট ভূমি সেবা, অনলাইন সহায়তা ও ডিজিটাল সল্যুশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখনই যেকোন সেবায় কল করুন: +8801976160543

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করুন ২০২৬

Published On: মে ৯, ২০২৬
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করুন ২০২৬

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করুন ২০২৬ এখানে থেকে https://mutation.land.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে. জমি কেনার পরে প্রথম কাজ জমির খতিয়ান নিজের নামে প্রস্তুত করা। আর এই কাজটির নাম হলো নামজারি। অনেকে আবার এই প্রক্রিয়াকে খারিজ খতিয়ান বলে থাকেন। খারিজ বলেন কিংবা নামজারি, দুটিই একই বিষয়।

বর্তমানে যেহেতু এই কাজটি অনলাইনে করা হয়ে থাকে তাই সেটাকে ই নামজারিও বলা হয়। আজকে আমরা জানবো কি ঘরে বসে এই কাজ করা যায়। তাছাড়া নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে ঘরে বসে দেখা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করুন ২০২৬

আজকের আর্টিক্যালটি গুরত্বপূণ্য তাই মনোযোগ সহকারে পড়তে পারেন। যদি আপনি বিষয়টি না জানেন তবে আপনি শুধু শুধু দালালের পাল্লায় পড়বেন। সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা গুনতে হতে পারে। তো কথা না বাডিয়ে শুরু করা যাক।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা কেনো দেখবো

আবেদনের সর্বশেষ অবস্থা নানা কারণে দেখতে হয়। তবে খসড়া খতিয়ান প্রস্তুত হওয়ার পর, আবেদন অনুযায়ী সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য দেখা জরুরী। কারণ যদি কোনো ভূল থাকে তাহলে খতিয়ান প্রস্তুত হওয়ার পূর্বেই সেটা সহজে ঠিক করা সম্ভব।

আর যদি সেটা না দেখেই আপনি ডিসিআর প্রদান করেন। তাহলে পরবর্তীতে কোনো ভূল দেখা গেলে সেটা সংশোধন কঠিন হবে। এবং আপনাকে পুনঃরায় ফি প্রদান করতে হবে। তাই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা চেক করা ভালো এবং উচিৎ।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা থেকে কি কি দেখা যাবে

আপনার খতিয়ান প্রস্তুত হওয়া পর্যন্ত নামজারি সংক্রান্ত সকল তথ্য আপনি সেখান থেকে দেখতে পারবেন। যেমন আপনার আবেদন কোন অবস্থায় আছে। কার কাছে আছে। তার ফোন নাম্বার সহ তার নাম পেয়ে যাবেন।

খতিয়ান পাওয়ার আগে দেখে নিতে পারবেন আপনার আবেদন অনুযায়ী জমির পরিমান ও শ্রেণী ঠিক আছে কিনা। যদি কোনো ভূল থাকে আপনি সেটাও ঠিক করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া।

শুনানির তারিখ না পেলে কি করবো

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা চেক করার সময় দেখা যায় । ইউনিয়ন ভূমি অফিস এর প্রতিবেদন শেষে খসড়া খতিয়ান প্রস্তুত হলেও শুনানির তারিখ হচ্ছেনা। সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ উপজেলা ভূমি অফিসে সহকারি কমিশনার ভূমি এর সাথে যোগযোগ করতে হবে। তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

আরো পড়ুন:- কিভাবে নামজারি আবেদন করতে হয়

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে হলে কি কি লাগবে

যেহেতু আপনি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে চাইছেন। তার মানে আপনি আবেদন করে এসেছেন। আর আপনি আবেদন যখন করেছেন তা হলে আপনার আবেদনের কপি হলেই আপনি নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।

আপনার আবেদনের অবস্থান দেখান জন্য প্রথমে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে যেতে হবে। অথবা নিচের সর্বশেষ অবস্থা দেখুন লিখাটির উপর কিল্ক করতে পারেন। আপনি সেখান থেকে চেক করতে পারবেন।

আপনি সাইটে যাওয়ার পরে প্রথমে নিজের বিভাগ সিলেক্ট করতে হবে। তার পরে আপনার হাতে থাককা আবেদনের কপির উপরে লিখা আবেদন নম্বরটি লিখতে হবে। এবং আপনার আবেদনে ব্যবহৃত ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে।

সবশেষ আপনানে ক্যাপচার যোগফল লিখতে হবে। এবার খুজুন অপশনে কিল্ক করতে হবে। তবে যদি আপনার কাছে লগইন করার জন্য মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড জানা থাকে তবে সেটা আরো সহজে দেখে নিতে পারবেন।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন ঘরে বসেই

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন

খতিয়ানের কপি সংগ্রহ করুন

যদি আপনার আবেদনটি গ্রহণ করা হয় তবে আপনি ডিসিআর ফি জমা দেয়ার মাধ্যমে আপনার নামজারি খতিয়ানের কপি সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভূমি অফিসে যেতে হবে।

কাজটি আপনি ঘরে বসেই করে নিতে পারবেন। ডিসিআর ফি আপনি অনলাইনে ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে পারবেন। এবং আপনাকে ডিসিআর ফি আরে রশিদ প্রদান করা হবে।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা

অথবা আপনি সরাসরি নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা লিখে সার্চ করে ভূমি তথ্য বাতায়ন থেকে উপরে ছবির মতো বিভাগ সিলেক্ট করে আপনার নামজারি আবেদন নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন।

নামজারি খতিয়ানে ভূল হলে করণীয়

নামজারি আবেদন করার পর এর কাজটি কয়েকটি ধাপে শেষ করা হয়। প্রথম ধাপ আবেদন। আর এই আবেদনের মাধ্যমেই শুরু হয় নামজারি আবেদন। অনলাইনে যখন আবেদন করবেন তখন আপনাকে জানানো হবে আপনার আবেদনটি গ্রহণ যোগ্য হিসাবে বিবেচিত।

তার পর শুরু দ্বিতীয় ধাপ- এবার আপানে এস এম এস এর মাধ্যমে জানানো হবে। আপনার আবেদনটি ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে। যখনি এই বার্তা পাবেন তখন আপনি সেখান থেকে রিপোর্ট করিয়ে নিবেন।

যখন ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পত্র প্রেরণ করা হবে। তখন থেকে আপনার খসড়া খতিয়ান নামজারি আবেদনের সর্বশেষ অবস্থান থেকে দেখতে পারবেন।

যদি আপনি খসড়া খতিয়ানে কোনো ভূল দেখেন । তাহলে যখন শুনানীর জন্য ডাকা হবে। তখন আপনি আপনার এই ভূলটির কথা অবগত করে সংশোধন করে আসতে পারবেন।

আর যদি খতিয়ান প্রস্তুত হওয়ার পর আপনার চোখে পড়ে কোনো ভূল রয়েছে। তাহলে আপনি ডিসিআর ফি পরিশোধ না করে খতিয়ানে করণীয় ভূল সংশোধনের জন্য আবেদন করতে পারেন। তখন আপনার পর্চা ঠিক হয়ে যাবে।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখে ডিসিআর ফি কিভাবে প্রদান করবে

যদি আপনার খতিয়ান প্রস্তুত হয়ে যায়। তাহলে ডিসিআর প্রদান না করে খতিয়ান ডাউনলোড করতে পারবেন না। আর ডিসিআর ফি প্রদান করার জন্য আপনাকে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা থেকে প্রদান করতে হবে।

সেখান থেকে ডান দিকে উপরে লিখা দেখতে পারবেন ডিসিআর। আপনি আপনার বিকাশ বা নগদ থেকে সহজেই ডিসিআর প্রদান করতে পারবেন। তারপর আপনি আপনার নামজারি খতিয়ান সংগ্রহ করে নিতে পারবেন।

তবে ডিসিআর ফি প্রদান করার পূর্বে অবশ্যই চেক করে নিবেন খতিয়ানে ভূল আছে কিনা। যদি থাকে তবে ডিসিআর প্রদান না করে আপনি খতিয়ানে করণীয় ভূল সংশোধনের আবেদন করতে পারেন।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা

আবেদন মঞ্জুর হলে আপনার নিবন্ধিত প্রোফাইল থেকে মিউটেশন অপশনে প্রবেশ করলে আপনার নামজারিতে প্রবেশ করেন। তখন আপনাকে ডিসিআর ফি প্রদান করার জন্য বলবে। পরবর্তী পদক্ষেপ অনুস্মরণ করলে আপনার ডিসিআর ফি এর কপি সংগ্রহ করে খতিয়ান ডাউনলোড করতে পারবেন।

শেষকথা

লিখাটি যদি আপনার উপকারে আসে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। আপনার কোনো পরমর্শ আমাদের মেইল করতে পারেন। আপনার জানার কোনো বিষয় থাকলে আমাদের সোস্যাল মিডিয়ায় যুক্ত হয়ে শেয়ার করতে পারেন।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা জনি কোনো সমস্যা থাকলে কল করুন ১৬১২২ এই নাম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

  • কিভাবে ই নামজারি আবেদন করবো
  • উত্তর- ই নামাজারি আবেদন কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারি আলোচনা করা হয়েছে। আপনি দেখে নিতে পারেন।
  • নামজারি আবেদনের বর্তমান অবস্থা কিভাবে জানবো
  • উত্তর- উপরের লিখাটি পড়লেই জানতে পারবেন। বর্তমান আর সর্বশেষ অবস্থান একই।
  • নামজারি আবেদনের বর্তমান অবস্থা জানতে কি কি লাগবে ?
  • উত্তর:- নামজারি আবেদনের বর্তমান অবস্থা বা সর্বশেষ অবস্থা জানতে হলে আবেদনের কপি সাথে থাকলেই হবে। অথাবা মোবাইলে থাকা এস এম এস এর মাধ্যমেও দেখে নিত পারেন।
  • আবেদনের বর্তমান অবস্থা ও সর্বশেষ অবস্থা কি একই।
  • উত্তর:- হ্যা। আবেদনের বর্তমান ও সর্বশেষ অবস্থা একই।
  • নামজারি আবেদন করতে কত টাকা লাগবে
  • উত্তর:- নামজারি আবেদন করতে মোট ১১৭০ টাকা লাগবে। প্রথমে ৭০ টাকা। পরে ডিসিআর ফি বাবত ১১০০ টাকা। মোট ১১৭০ টাকা।
Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য