আর এস খতিয়ান যাচাই করার জন্য এখন আর অফিসে যেতে হবেনা। আপনি চাইল আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই যাচাই করে নিতে পারেন। আজজের আর্টিক্যালের বিষয় হবে কিভাবে অনলাইনে আর এস খতিয়ান যাচাই করবেন।
আর এস (রিভিশনাল সার্ভে) বর্তমানে চলমান বা চুড়ান্ত খতিয়ান। আর এই খতিয়ান অনেক সময় ভূয়া তৈরি করা হয়ে থাকে। আপনার খতিয়ান সঠিক আছে কিনা সেটা এখন থেকে আপনি অনলাইনে চেক করে নিতে পারেন। কিভাবে কোথায় করবেন সেটা জানা যাক।
কিভাবে আর এস খতিয়ান যাচাই করবো
আপনি দুই ভাবে খতিয়ান যাচাই করতে পারবেন। প্রথমত আপনি অফলানে চেক করতে পারবেন। দ্বিতীয়ত আপনি অনলাইনে চেক করতে পারবেন। কোনো ফি প্রযোজ্য নয়।
অফলাইনে চেক করার নিয়ম
আপনি আপনার খতিয়ান নিয়ে নিকট আপনার ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস থেকে চেক করে নিতে পারবেন। আপনি চেক কররে নিবেন আপনার হাতে থাকা খতিয়ান তাদের অফিসের ভলিউমে রয়েছে কিনা। যদি থাকে তবে এটা সঠিক। সন্দেহের প্রয়োজন নেই।
অনলাইনে চেক করার নিয়ম
প্রথমে আপনি আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। তারপর সার্চ বক্সে লিখুন আর এস খতিয়ান যাচাই। অথবা লিখুন https://dlrms.land.gov.bd। তখন আপনাকে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে নিয়ে যাওয়া হবে। প্রথমে দেখে নিবেন সার্ভে খতিয়ান নির্বাচন করুন। তার পর সেখান থেকে আপনি আপনার বিভাগ, জেলা, উপজেল, মৌজা নির্বাচন করুন। তারপর আপনি আপনার খতিয়ানের ধরন নির্বাচন করুন। এবার আপনার খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার লিখুন। তখন আপনার খতিয়ান অনলাইনে দেখাবে।

যদি কোনো কারনে না দেখায় , তাহলে একবার আপনার নিকটস্থ অফিসে চেক করে নিবেন। কারণ কিছু কিছু মৌজার আর এস বা এস পর্চা এখনো অনলানে পাওয়া যাচ্ছেনা। তবে পর্যায়ক্রমে চলে আসবে।
কি কি লাগবে
আর এস খতিয়ান যাচাই করার জন্য আপনার প্রথমত একটি খতিয়ান থাকতে হবে। মানে আপনি যে খতিয়ান যাচাই করতে চাচ্ছেন সেই খতিয়ান নাম্বার জানা থাকতে হবে। অথবা আপনার খতিয়ানের মালিকের নাম রেকর্ড অনুযায়ী জানা থাকতে হবে। তাছাড়া আপনি খতিয়ানের দাগ নাম্বার দিয়েও চেক করে নিতে পারবেন।
আর এস খতিয়ানে কপি সংগ্রহের নিয়ম
আপনার যদি প্রয়োজন হয়ে তবে তবে আপনি আপনার খতিয়ানের কপি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনার একটি নিবন্ধিত প্রোফাইল থাকতে হবে। মানে ভূমি মন্ত্রণালয়ের সাইটে আপনি প্রথমে রেজিষ্টেশ করতে হবে। কোন ফি প্রযোজ্য নয়, এটা আপনি ফ্রিতে করে নিতে পারবেন সহজেই।
নিবন্ধন করতে হলে আপনার একটি মোবাইল নাম্বার ও ভোটার আইর্ডি কার্ড থাকলেই হবে। আর যদি আপনার বয়স আটারো বছরের কম হয় তবে আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়েও রেজিষ্টেশন করতে পারবেন।
আরো পড়ুন:- কিভাবে নিবন্ধন করতে হয়
সংগ্রহের ধাপ সমুহ
- খতিয়ানের উপর ডাবল ক্লিক বা টেপ করতে হবে।
- তারপর ঝুড়িতে রাখুন অপশেনে ক্লিক করুন।
- আপনার রাখা ঝুড়িতে ক্লিক করুন। উপরে ডান দিকে রয়েছে।
- আবেদনের ধরণ নির্বাচন করুন।
- খতিয়ানের তথ্যে ঠিকমার্ক করুন।
- এবার নিচে চেক আউট করুন অপশনে ক্লিক করুন। তারপর বাকি প্রসেস শেষ করলেই আপনি আপনার খতিয়ান পেয়ে যাবে।
FAQ
আর এস খতিয়ান কি
আর এস খতিয়ান হলো জমির বর্তমান সরকারি রেকর্ড। জমির পরিচয়পত্র বলা যায়
অনলাইনে আর এস খতিয়ান যাচাই করবো কিভাবে
- land.gov.bd তে যান
- জেলা–উপজেলা–মৌজা সিলেক্ট করুন
- দাগ নম্বর বা খতিয়ান নম্বর লিখে সার্চ দিন
- মিললে স্ক্রিনেই দেখে নিতে পারবেন।
খতিয়ান না পাওয়া গেলে কি করবো
- CS/SA খতিয়ান মিলিয়ে দেখুন
- দাগ পরিবর্তন হয়েছে কি না চেক করুন
- না মিললে তহসিল অফিসে খোঁজ নিন
উপসংহার
যদি আপনি আপনার খতিয়ান খোঁজে না পান তবে আপনি প্রথমেই আপনার স্থানীয় অফিসে যোগাযোগ করুন। আপনার সমস্যা বলুন। তারা আপনাকে কিভাবে কি করতে হবে। সব বিষযে আরো বিস্তারিত বলে দেবে। আজকে পর্যন্ত। ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।








