সোমবার, ২৮শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারি ২০২৬

🎉 “সহজ ডিজিটাল সার্ভিস” এর শুভ উদ্বোধন 🎉
landinfobd.com আগামীকাল শুরু করছে ভূমি সেবা, অনলাইন সহায়তা ও ডিজিটাল সল্যুশনের নতুন যাত্রা।

মিসকেস আবেদন প্রক্রিয়ার সম্পূ্র্ণ গাইড

Published On: আগস্ট ২১, ২০২৫
মিসকেস আবেদন

মিসকেস আবেদন গুরুত্বপূন্য একটি প্রত্রিুয়া। কারণ জমি নিয়ে ঝামেলা নতুন কিছু নয়। এক টুকরো জমি নিয়ে পরিবারের ভেতর থেকে শুরু করে প্রতিবেশীর সাথেও বিরোধ হতে পারে। আর এ ধরনের বিরোধ মেটানোর জন্য আদালতের শরণাপন্ন হতে হয় প্রতিনিয়ত।  

তবে সবাই মনে করেন মামলা মানেই বছরের পর বছর দৌড়ঝাঁপ, প্রচুর খরচ আর ঝামেলা। তবে এখন আর সব কেইসে তেমনটা হয়না । কারণ মিসকেস আবেদন প্রক্রিয়া তুলনামূলক সহজ, কম খরচে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ হয়। তো চলুন সহজ ভাষায় শুরু করা যাক-

মিসকেস আবেদন কী

মিসকেস হলো এক ধরনের বিবিধ মামলা, যা সাধারণত জমি বা ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দায়ের করা হয়। মানে খতিয়ানে জমির পরিমাণ ভূল, রেকর্ডে মালিকের হিস্যা সঠিক নয়। অথবা ভূল মালিকের নামে রেকর্ড তৈরি করা হয়েছে। এর বিষয় গুলো সহকারী কমিশনার ভূমি মহোদয়ের মাধ্যমে সমাধান করার জন্য করা হয়। এখানে আবেদনকারী বা বাদী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আদালতের কাছে ন্যায়বিচারের আবেদন করেন।

কেন মিসকেস আবেদন গুরুত্বপূর্ণ

✅ দ্রুত সময়ে জমি সংক্রান্ত বিরোধ মেটানো যায়
✅ খরচ কম, স্বল্প আয়ের মানুষও আবেদন করতে পারেন
✅ স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া
✅ উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়

মিসকেস আবেদন করার নিয়ম

মিসকেস আবেদন কয়েকটি ধাপে নিষ্পত্তি করা হয়। আপনার সমস্যা উল্যেখ করে আবেদন করার পর আবেদন প্রক্রিয়া শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে শেষ হবে। নিচে ধারাবাহিক ভাবে তা বর্ণনা করা হলো।

আরো পড়ুন:-জমির রেকর্ড সংশোধন সম্পূর্ণ গাইড

প্রথম ধাপ মামলা দায়ের

প্রথম ধাপে আবেদনকারী (বাদী) একটি সাদাকাগজে নিজের সমস্যা বিস্তারিত লিখবেন। এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করে সহকারি কমিশনার ভূমি এর নিকট মিসকেস আবেদন করবেন।

  • বাদী-বিবাদীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।
  • ভূমি সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আবেদন যাচাই করে মামলা রেজিস্ট্রেশন করেন।
  • এরপর মামলার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়।

এই ধাপেই মূলত মামলার কাঠামো তৈরি হয়। তারপর শুরু হবে মামলার কার্যক্রম।

দ্বিতীয় ধাপ জবাব শোনা ও কাগজপত্র যাচাই

দ্বিতীয় ধাপে বিবাদী পক্ষের জবাব বা শুনানী গ্রহণ করা হয়।

  • উভয় পক্ষের জমা দেওয়া দলিলপত্র যাচাই করা হয়।
  • প্রয়োজনে ক্রস-চেক ও খুঁটিনাটি তদন্ত করা হয়।
  • আদালত মামলার প্রেক্ষিতে একটি আদেশ প্রদান করেন।

তৃতীয় ধাপ  সরেজমিন তদন্ত চূড়ান্ত রায়

তৃতীয় ধাপে মামলা নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়।

  • ইউনিয়ন ভূমি সহকারী কর্মচারী বা কানুনগো উভয় পক্ষের উপস্থিতিতে জমির বাস্তব অবস্থা যাচাই করেন।
  • তদন্ত শেষে একটি প্রতিবেদন দাখিল করা হয়।
  • ভূমি সহকারী কমিশনার প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত রায় দেন।

মিসকেস আবেদনের খরচ কত?

  • কোর্ট ফি: ২০ টাকা
  • অতিরিক্ত কাগজপত্রের খরচ: পরিস্থিতি অনুযায়ী

মোট কথায় খরচ খুবই স্বল্প, তাই সাধারণ মানুষও সহজেই আবেদন করতে পারেন।

মিসকেস আবেদনে কয়বার যেতে হয়?

  • সাধারণত ১ থেকে ৩ বার আদালতে বা অফিসে উপস্থিত থাকতে হয়।

কে এই প্রক্রিয়া পরিচালনা করেন

মিসকেস আবেদন প্রক্রিয়াটি পরিচালনা করেন:

  • সহকারী কমিশনার (ভূমি)
  • উপজেলা ভূমি অফিস

FAQ

  • নামজারী খতিয়ানের ভূল কিভাবে সংশোধন করবো ?
  • উত্তর- মিসকেইস এর মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন।
  • খতিয়ানে জমির পরিমাণ কিভাবে ঠিক করবো?
  • উত্তর:- একই ভাবে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করে ঠিক করতে পারবেন।
  • মালিকের নাম কিভাবে ঠিক করবো ?
  • উত্তর:- সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করে উপযুক্ত প্রমান দাখিল করতে পারলে ঠিক করে নিতে পারবেন।

উপসংহার

জমি নিয়ে সমস্যা হলে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক কাগজপত্র প্রস্তুত করে আদালতে মিসকেস আবেদন করলেই নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান পাওয়া সম্ভব। এই প্রক্রিয়া স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং সাধারণ মানুষের জন্য উপযোগী। তাই জমি বিরোধে বছরের পর বছর ভোগান্তির বদলে, আইনানুগ উপায়ে মিসকেস আবেদন করুন এবং দ্রুত সমাধান পান।

যদি আপনার উপকারে আসে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। আপনার কোনো পরামর্শ বা জিজ্ঞাসার জন্য যুক্ত হতে এখানে ক্লিক করুন

Land Info BD কোনো সরকারি ওয়েবসাইট নয়, এবং কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভূমি-সংক্রান্ত তথ্য প্রদান করাই আমাদের লক্ষ্য— তাই সাইটটিকে সরকারি প্ল্যাটফর্ম ভেবে বিভ্রান্ত হবেন না।

ভূমি সংক্রান্ত সহায়তার জন্য

কল করুন
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য